ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লড়তে এলে দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি মোদির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের রাজস্থানের জয়সলমীরে স্বশস্ত্র বাহিনীর সেনাদের দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে নাম না করে ফের চীনকে হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেউ যদি ভারতের ক্ষমতা পরীক্ষা করতে চায় তাকে যোগ্য জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করলেন।

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাদের হামলাকে উদ্ধত আচরণ উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে। প্রতিটি নাগরিক আমাদের সেনাদের শক্তি ও আত্মত্যাগের জন্য গর্বিত। ১৩০ কোটি ভারতীয় সেনাদের সঙ্গে রয়েছেন।’

উল্লেখ্য, গতকাল শুক্রবারই সীমান্তে পাকিস্তানের হামলায় প্রাণ যায় ১১ ভারতীয়ের। তার মধ্যে সেনা সদস্য রয়েছে, রয়েছে সাধারণ মানুষও। তার পরের দিনই সেনাদের মাঝে গিয়ে মোদি বুঝিয়ে দিতে চাইলেন, কেউ লড়তে এলে ছেড়ে কথা বলবে না ভারতও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

লড়তে এলে দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি মোদির

আপডেট সময় ০৪:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০