ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ রোহিঙ্গা কিশোর আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের রামুতে কক্সবাজার জেলা এনএসআই’র গোপন তথ্যের ভিত্তিতে ৬ রোহিঙ্গা কিশোরতে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় অধ্যয়নরত বলে জানা গেছে।

এনএসআই ও রামু থানা পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাতটায় রামু বাইপাস স্টেশন থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলো- কুতুপালং ক্যাম্প-২ ব্ল-সি, ডি/৪ এর আলী মিয়ার ছেলে মো. ইলিয়াছ, উখিয়া জিরো পয়েন্ট ব্লক-১৯২ এর মৃত মীর জাফরের ছেলে ফরিদ আলম, কুতুপালং ক্যাম্প-২ ব্লক-সি ডি/৪ এর মো: বকসুর ছেলে নাজিম উল্লাহ, জামতলী ক্যাম্প-১৫ ব্লক-এ/৩ এর সালেহ আহমদের ছেলে সাইফুল হাসান, জামতলী ক্যাম্প-১৫ ব্লক-জি/৩ এর মো. আলীর ছেলে শোয়াইব, কুতুপালং ক্যাম্প ব্লক-সি/১ এর মো. হাসিমের ছেলে মো. তোয়াহের।

আটককৃত জানিয়েছে, তারা সবাই কুতুপালং ক্যাম্পের ব্লক- সি, ডি/৪ এর আল-জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। ওই মাদ্রাসার এক শিক্ষকের প্ররোচনায় তারা রামুতে মাদ্রাসায় পড়াশোনার জন্য আসছিলো। এছাড়া তাদের সাথে থাকা কুতুপালং উনচিপ্রাং এলাকার জাবের ও সৈয়দ নুর নামের ২ কিশোর অভিযান চলাকালে পালিয়ে যায় বলে জানিয়েছে আটককৃতরা।

রামু থানার এএসআই মো. সামছুদ্দিন জানিয়েছেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এবং সহযোগিতায় ৬ রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই কিশোরদের কক্সবাজার সিআইসিতে হস্তান্তর করে জেলা এনএসআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের সংঘাত অবসানে ৫০ বিলিয়ন ডলার দাবি হুথিদের

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ রোহিঙ্গা কিশোর আটক

আপডেট সময় ০৮:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০