ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মায়ানমারে বড় মানবিক বিপর্যয়, অগনিত নিখোঁজ: অক্সফাম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মায়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তা দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে অক্সফাম। শুক্রবার এক বিবৃতিতে অক্সফামের এশীয় আঞ্চলিক পরিচালক লান মারকাদো বলেছেন, ‘মায়ানমারে সহিংসতায় সেদেশ থেকে পালিয়ে আসা লোকদেরকে বাংলাদেশ সরকারের পুনর্বাসনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

তিনি কক্সবাজার ও বান্দরবান জেলায় আশ্রয়রত রোহিঙ্গাদের সব ধরনের জীবন রক্ষাকারী সহযোগিতা প্রদানে সকল মানবিক সংস্থাকে সম্পৃক্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। মারকাদো বলেন, ‘এক লাখ ৬০ হাজারেরও বেশি মায়ানমারের বেসামরিক নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ প্রবেশ করায় তাদের দুর্দশায় অক্সফাম গভীরভাবে উদ্বিগ্ন। রাখাইন রাজ্যে সহিংসতায় অসংখ্য মানুষ গ্রেপ্তার হওয়ার ফলে মায়ানমারে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।’

তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার লোক বিপজ্জনক ভ্রমণ করে সীমান্ত অতিক্রম করছে এবং এ কারণে রাখাইনের উত্তরাঞ্চলে প্রবেশাধিকার কঠোর করা হয়েছে। এর ফলে কত লোক নিখোঁজ অথবা আটকা পড়েছে তা জানা নেই। তিনি আরো বলেন, ‘নারী, শিশু, বৃদ্ধ জনগণ ও প্রতিবন্ধিরা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের বান্দরবানে আশ্রয় নিচ্ছে।’

মারকাদো বলেন, মায়ানমার থেকে আগত এসব নিরীহ জনগণ মারাত্মক সংকট মোকাবেলা করছে এবং এদের মধ্যে অনেকেই চরম নিরাপত্তাহীনতার মধ্যে খোলা আকাশের নীচে বসবাস করছে।

তিনি বলেন, ‘অক্সফাম সকল বেসামরিক নাগরিকের মানবিক সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এসব জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সাহায্য জোরদার করা প্রয়োজন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মায়ানমারে বড় মানবিক বিপর্যয়, অগনিত নিখোঁজ: অক্সফাম

আপডেট সময় ০১:৫৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭