ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচ টাকার টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রী গাজীপুরে তার মায়ের নামে এই হাসপাতালে পৌঁছে অন্যদের মতোই কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে ফি দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানাও।

জানা গেছে, আজ সকাল ৮ টায় সাধারণ একজন রোগীর মতো ৫ টাকা করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের টিকেট কাটেন শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে নিবন্ধন করেন ও চেকআপের ফি দেন। পরে হাসপাতালে তাঁদের চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে আলোচনায় বসেন।

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঁচ টাকার টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭