ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গ্রেফতার ১

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলা দায়েরের পর গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তির নাম এছহাক মিয়া ওরফে কালাম (৫০)। তিনি পঞ্চগড়ের দেবীধস থানার হাতিডোবা এলাকার মৃত শুকুর মিয়ার ছেলে।

ওই শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, কালাম কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার শহীদুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় থেকে কাঁচামাল ও মুদির দোকান করে আসছিলেন। গত ২৯ জুলাই দুপুর ২টার দিকে ভুক্তভোগী শিশু ওই ব্যক্তির দোকানে কাঁচামাল কিনতে যায়। পরে তার দোকান বন্ধ দেখতে পেয়ে সে দোকানদারকে ডাকতে তার ভাড়াটে বাসায় ঢোকে।

এসময় একা পেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় কালাম। পরে শিশুটি কৌশলে সেখান থেকে দৌড়ে বাড়ি চলে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মাতবররা গত রবিবার কালামকে মারধর ও ২০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু ধামাচাপার বিষয়টি জানাজানি হলে গত বুধবার রাতে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিশুর ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুপুরে গ্রেফতার কালামকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্ত কালামকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গ্রেফতার ১

আপডেট সময় ০৬:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০