ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্ত করার লক্ষ্য সরকারের’ ইরান-ইসরায়েল যুদ্ধ: সৌদির বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক, চাইলেন দোয়া শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক ‘ফ্যামিলি কার্ড’ পর্যায়ক্রমে সর্বজনীন করা হবে: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ইরানে মার্কিন ও ইসরায়েলি আক্রমণ বন্ধের আহ্বান রাশিয়ার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাধা দিলে ব্যবস্থা: ভূমিমন্ত্রী কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা

নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রের সামনে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। সকাল ৮টা থেকে এ আসনের ২১৭টি কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া বিজিবির টহল টিম নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-১৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

উত্তরা-৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের সামনে রয়েছে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা। কেন্দ্রের গেটে ও ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান থাকতে দেখা গেছে। ভেতরে মোবাইল ফোন নিয়ে কোনো ভোটারকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোটার হলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে কেন্দ্রে ঢুকতে দিচ্ছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রে রয়েছে আনসার সদস্যরা।

কেন্দ্রে ভোট দিতে আসা বকুল বেগম নামে এক নারী ভোটার বলেন, ভোটকেন্দ্রে গেলাম, কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি ভোট দিয়ে আসলাম। কেউ কোনো হয়রানি করেনি। পুলিশও আছে।

ঢাকা-১৮ আসনের উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, আশকোনাসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশা করছি, ভোটগ্রহণ শেষ পর্যন্ত সবকয়টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলবে।

তিনি বলেন, কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি বাইরে পুরো নির্বাচনী এলাকায় পুলিশের টহল টিম কাজ করছে।

এদিকে ঢাকা-১৮ আসনে বৃহস্পতিবার একযোগে সকাল ৮টা থেকে ২১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর ও খিলক্ষেত থানা নিয়ে গঠিত এ আসনের নিবন্ধিত ভোটার মোট পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন।

এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন ও নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

সকাল থেকেই এ আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন

আপডেট সময় ১০:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০