ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তি পেয়েই রেকর্ড গড়লো অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

আকাশ বিনোদন ডেস্ক : 

ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে অবশেষে মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’। ভারতীয় সময় গত সোমবার সন্ধ্যায় ৭টা ৫ মিনিটে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। মুক্তির পর পর অল্প সময়ের মধ্যে ভৌতিক সিনেমাটি নতুন রেকর্ড গড়েছে। এযাবৎ ডিজনি প্লাস হটস্টারে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার মধ্যে উদ্বোধনীতে এটি সবচেয়ে বেশি দর্শক পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘লক্ষ্মী’ মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। লাখ লাখ অক্ষয়ভক্ত ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে প্ল্যাটফর্মটিতে লগ-ইন করেছেন। এখন পর্যন্ত ডিজনি প্লাস হটস্টারে উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি দর্শক টেনেছে এই সিনেমাটিই।

সিনেমাটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অক্ষয় কুমার বলেন, দর্শকদের কাছ থেকে ‘লক্ষ্মী’র যেমন রেসপন্স পাচ্ছি, তাতে আমি অভিভূত এবং আনন্দিত। সিনেমাটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দেশ জুড়ে অসংখ্য দর্শক ও ভক্তরা এটি দেখার জন্য ডিজনি প্লাস হটস্টার ভিআইপিতে লগইন করেছেন, এটা আমাকে ব্যাপক উৎস দিয়েছে। আনন্দের এই অনুভূতির সঙ্গে অন্য আর কিছুরই তুলনা চলে না।

শুরুতে সিনেমাটির নাম ‘লক্ষ্মী বোম্ব’ রাখা হলেও হিন্দু দেবী লক্ষ্মীকে অপমান করার অভিযোগ উঠায় নাম থেকে ‘বোম্ব’ শব্দটি ফেলে দিয়ে শুধুমাত্র ‘লক্ষ্মী’ রাখা হয়। রাঘব লরেন্স পরিচালিত সিনেমাটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদবাণী।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

মুক্তি পেয়েই রেকর্ড গড়লো অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

আপডেট সময় ১০:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০