ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সবাইকে ঝুঁকিতে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন না: ট্রুডো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার এবং মেয়রদের অনুরোধ করে বলেছেন, কানাডিয়ানদের ঝুঁকিতে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন না। তিনি বলেন, প্রয়োজন হলে আরও সাহায্যে দিবে ফেডারেল সরকার। মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়ায় জনগণকে সুরক্ষিত রাখতে এবং চাকরির সুরক্ষার জন্য সরকারের উপর চাপ বেড়েছে। প্রদেশের নেতাদের উদ্দেশে তিনি বলেন, অর্থনীতির ধীরগতির কথা না ভেবে জনস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন।

ট্রুড বলেন, আমি প্রিমিয়ার এবং আমাদের মেয়রদের অনুরোধ করছি সঠিক কাজটি করার জন্য। জনস্বাস্থ্য রক্ষায় এখনই কাজ করুন।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং করোনা মহামারীর দীর্ঘ নয় মাসে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় তিনি কানাডিয়ানদের নিজ নিজ এলাকার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৬৬৯ জন, মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৬ শত ২২ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ২০ হাজার ৩০৬ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সবাইকে ঝুঁকিতে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন না: ট্রুডো

আপডেট সময় ০২:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০