ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

স্ত্রীর সামনেই যুবলীগকর্মীকে কুপিয়ে খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

স্ত্রীর সামনেই জিল্লুর রহমান (৪৮) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। বুধবার সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান কুমিল্লা নগরীর ২৫ নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরী মাস্টারের ছেলে। তিনি ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মোটরসাইকেলে আসা ১০-১৫ জন লোক জিল্লুর রহমানের ওপর হামলা চালিয়ে কুপিয়ে চলে যায়। এ সময় সঙ্গে থাকা তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে বেলা ১১টার দিকে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান। তিনি সাংবাদিকদের বলেন, আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

স্ত্রীর সামনেই যুবলীগকর্মীকে কুপিয়ে খুন

আপডেট সময় ১২:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০