ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ হল ‘অপারেশন সুন্দরবন’র শুটিং, মুক্তি ২৬ মার্চ

আকাশ বিনোদন ডেস্ক : 

আলোচিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং আজ ভোরে শেষ হয়েছে। করোনার কারণে কয়েক ধাপ পিছিয়ে আজ (১০ নভেম্বর) ভোরে মোংলার বানিয়াশান্তা এলাকায় সিনেমাটির শুটিং শেষ হয়।

এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য নিশ্চিত করে সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন লিখেছেন, “আজ ভোরে শুটিং র‌্যাপ আপ হয়েছে ‘অপারেশন সুন্দরবনে’র। ১০ নভেম্বর ভোরে মোংলার কাছে বানিয়াশান্তায় শুটিং শেষ ঘোষণা হয়। টিজার বা ট্রেইলার নিয়ে আসছি এই মাসেই। আগামী ৪/৫ মাসের মধ্যেই ছবিটা আনতে চাই আপনাদের সামনে। পোস্ট প্রোডাকশনের যুদ্ধটা শুরু হচ্ছে এবার। আসছি সেই যুদ্ধের শেষে। সাথে থাকুন। সঙ্গে রাখুন। সাহস হয়ে থাকুন।”

সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটি প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। গত বছরের ২০ ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। ২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি দেওয়া হতে পারে।

এতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেষ হল ‘অপারেশন সুন্দরবন’র শুটিং, মুক্তি ২৬ মার্চ

আপডেট সময় ১১:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০