ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতারে ম্যাচ খেলতে যাচ্ছেন ফুটবলাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় বিশ্বকাপ বাছাই পর্বের সব ম্যাচ। নতুন খবর হলো– খুলতে শুরু করেছে সেই জট।

সূত্রে জানা গেছে, প্রথম ধাপে কাতার আর বাংলাদেশ মৌখিকভাবে রাজি হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ফিরতি লিগের ম্যাচটি খেলার ব্যাপারে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ৪ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও কাতারের মধ্যকার ম্যাচটি।

করোনা পরিস্থিতিতে বিশ্বকাপ বাছাইসহ সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করে দিয়েছিল ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা।

তবে গত মার্চ থেকেই খেলায় ফিরেছে ইউরোপ। অনুষ্ঠিত হয়ে গেছে লা লিগা, বুন্দেসলিগা, সিরিএ, চ্যাম্পিয়নস লিগ। এখন চলছে চলতি মৌসুমের লা লিগা ও লিগ-এ।

এমন পরিস্থিতিতে ফিফা ও এএফসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী দেশগুলো চাইলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে খেলতে পারবে। তবে এ জন্য করোনার সব নিয়ম মেনে দর্শকহীন স্টেডিয়ামে ও বায়ো-বাবল বলয়ের মধ্যে থেকে আয়োজন করতে হবে খেলাগুলো।

আর সেই কথার ওপরই ভিত্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন মৌখিকভাবে সম্মতিতে পৌঁছেছে। বাংলাদেশ-কাতার দ্বৈরথের সম্ভাব্য তারিখ ৪ ডিসেম্বর ধরা হয়েছে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আশা করি এক সপ্তাহের মধ্যে সব ঠিক হবে।’

উল্লেখ্য, গত বছর অক্টোবরে ঢাকায় কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। যদিও ওই ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিলেন জামাল ভূঁইয়ারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাতারে ম্যাচ খেলতে যাচ্ছেন ফুটবলাররা

আপডেট সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০