ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপন ক্যামেরায় স্নানঘরের ছবি তুলে স্ত্রীকে ব্ল্যাকমেল স্বামীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বাথরুমে গোপনে ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন স্বামী। তা দিয়ে তিনি তুলতেন স্ত্রীয়ের আপত্তিকর ছবি। এখন সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন স্বামী। ব্ল্যাকমেল করে তাঁর কাছে টাকা চাইছে বলেও অভিযোগ করেছেন স্ত্রী। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায়।

২৩ বছরের ওই মহিলা এখন বাপের বাড়িতে থাকেন। পুলিশে দায়ের করা অভিযোগে মহিলা জানিয়েছেন, তিনি যখন শ্বশুর বাড়িতে থাকতেন। তখন তাঁর অজান্তে বাথরুমে ক্যামেরা লাগিয়ে আপত্তিকর ছবি তুলেছেন তাঁর স্বামী। এখন সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লক্ষ টাকা চাইছেন বলে অভিযোগ ওই মহিলার। সেই টাকা না দিলে সমস্ত ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছেন তাঁর স্বামী। ওই মহিলার অভিযোগ, ইতিমধ্যেই তাঁর স্বামী আপত্তিকর কয়েকটি ছবি নিজের হোয়াসটঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলেন।

ঘটনা নিয়ে ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি আইনের বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গুরদেব সিংহ নামের এক অফিসার জানিয়েছেন, ওই মহিলার অভিযোগ স্বামীর পাশাপাশি তাঁর শাশুড়ি ও মামা শ্বশুরও এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি জানিয়েছেন, তদন্ত শেষ করে এফআইআর-এ অভিযুক্তদের নাম যোগ করা হবে। অভিযুক্তদের গ্রেফতার করার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপন ক্যামেরায় স্নানঘরের ছবি তুলে স্ত্রীকে ব্ল্যাকমেল স্বামীর

আপডেট সময় ০৭:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০