ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আশুগঞ্জে তিন ভারতীয় নাগরিক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব। গত রবিবার সকালে অবৈধ প্রবেশের দায়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনির এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিলাস শংকর দেশমুখ, বাসন্ত শমভাজি মুহিত ও জাভেদ আহমদ মুলানী। তারা সবাই ভারতের মহারাষ্ট্র প্রদেশের শাংলী জেলার বাসিন্দা।

সোমবার রাতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনির সামনে তিনজন লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা জানান, তারা ভারতীয় নাগরিক। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সংবাদ পেয়ে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। কিন্তু তারা ভারতীয় নাগরিকের কোনো পরিচয়পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোনো বৈধ পাসপোর্ট-ভিসা দেখাতে পারেনি। তাই তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা

আশুগঞ্জে তিন ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় ০৫:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০