ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

নওয়াজকে ‘শিয়াল’ বললেন ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ধুয়ে দিয়েছেন। তীব্র ভর্ৎসনা করে তাকে ‘শিয়াল’ বলে অভিহিত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইমরান খান অভিযোগ করে বলেন, নওয়াজ শরিফ পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ সৃষ্টির অপচেষ্টা করছেন। দেশের রাজনীতিতে তাদের যুক্ত থাকার বিষয়টি টেনে এনে সেনাবাহিনী ও আইএসআইয়ে (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) পরিবর্তন করার কথা বলছেন।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা নওয়াজ শরিফ ২০১৭ সালে ঘুষ কেলেংকারিতে আদালতের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। গত মাসে তিনি সরাসরি দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও আইএসআই–প্রধান লেফট্যানেন্ট জেনারেল ফাইয়াজ হামিদের বিরুদ্ধে সাধারণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেন। ওই নির্বাচনে ইমরান খান জয়ী হন।

গত ১৬ অক্টোবর পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) ব্যানারে পাকিস্তানের বিরোধী দলগুলো যৌথ শোভাযাত্রার আয়োজন করে। ওই শোভাযাত্রায় ভার্চ্যুয়াল বক্তৃতায় নওয়াজ এসব অভিযোগ করেন।

এই অভিযোগের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, শরিফ লন্ডনে বসে শিয়ালের মতো সেনাবাহিনীকে লক্ষ্য করে কথা বলছেন। শনিবার খাইবার পাখতুনখাওয়ার মিনগোরাতে জনগণের সামনে দেয়া এক ভাষণে ইমরান আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী এখন দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।

ইমরানের আরও অভিযোগ, শরিফ অসুস্থতার বাহানায় দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি দেশের সম্পদ লুট করে ধনী হয়েছেন বলেও কটাক্ষ করেন তিনি।

ইমরান খান নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজেরও সমালোচনা করেন। তিনি বলেন, মরিয়ম রাজনীতিতে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকার জন্য সরাসরি অভিযুক্ত করছেন। তিনি নারী হিসেবে সুবিধা নিতে চাচ্ছেন। পাকিস্তান নারীদের সম্মান করে। কিন্তু নওয়াজ ও তার সন্তানেরা পাকিস্তানের মাটিতে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারেননি। তারা পালিয়ে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওয়াজকে ‘শিয়াল’ বললেন ইমরান খান

আপডেট সময় ০৪:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০