ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরে চকলেট বিক্রেতা এক কিশোরীকে (১৬) শনিবার রাতে চলন্ত বাসে ধর্ষণ করেছে পরিবহন শ্রমিকরা। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত বাসের চালককে গ্রেফতার করেছে। তবে হেলপার শরীফ হোসেন (২০) পালিয়ে গেছে।

গ্রেফতারকৃতের নাম সাদ্দাম হোসেন (২২)। সে শেরপুরের শ্রীবরদী থানার বাগতা এলাকার সুরুজের ছেলে। সাদ্দাম হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকার আক্রাম মুন্সির বাড়িতে ভাড়া বাসায় থেকে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাস চালাতো।

জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি জামালপুরের ইসলামপুর থানায়। সে ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকায় ভাড়া বাসায় থেকে যাত্রীবাহী বিভিন্ন বাসে ফেরি করে চকলেট বিক্রি করে। শনিবার রাত নয়টার দিকে চকলেট বিক্রির উদ্দেশ্যে ওই কিশোরী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ডে আসে।

এ সময় সেখানে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ে অপেক্ষমাণ পূর্ব পরিচিত হেলপার শরীফ হোসেন ও চালক সাদ্দাম হোসেন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় বেড়াতে যাবে কি-না জিজ্ঞেস করলে কিশোরীটি তাদের চালিত বাসে উঠে। পরে কালিয়াকৈরের জামালপুর যাওয়ার পথে কিশোরীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে হেলপার শরীফ হোসেন।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বাসের ওই হেলপার ও চালককে আসামি করে জয়দেবপুর থানায় রবিবার মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে হেলপার শরীফ হোসেন (২০) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় বাস করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক গ্রেফতার

আপডেট সময় ০৮:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০