ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী তিন দিনের মধ্যে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধ না করলে এবং তাদের দেশের বাসিন্দাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে না নিলে আগামী সোমবার বাংলাদেশস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা-র‌্যালি শেষে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। তিনি মানবতার পক্ষে সব মানুষকে সোমবার বিকেল ৩টায় গুলশান দুই নম্বর গোল চত্বর থেকে এ ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

ইমরান এইচ সরকার বলেন, ‘আমাদের সরকারকে দুইটি বিষয় মাথায় রেখে এ পরিস্থিতি মোকাবেলা করতে। সেটি হলো- জাতীয় নিরাপত্তা ও মানবিকতা। এ দুইটি বিষয় মাথায় রেখে সরকারকে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘মিয়ানমারে ক্ষমতায় রয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী আংসান সুচি- যা নোবেল কমিটি ও সারা পৃথিবীর মানুষের জন্য লজ্জার। নোবেল কমিটির কাছে দাবি জানাই, যে শান্তির নোবেল অশান্তি সৃষ্টি করছে, তা স্থগিত করা হোক।’

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘যারা মানবতা নিয়ে কথা বলে, তারা আজ নিশ্চুপ। যারা মিয়ানমারের গণহত্যাকে সমর্থন করছে তারা জাতিসংঘের মানবাধিকার সনদকে অবমাননা করছে। এ বিষয়গুলো বাংলাদেশকে জাতিসংঘের কাছে উত্থাপন করতে হবে। বাংলাদেশ এ গণহত্যার প্রধান প্রত্যক্ষদর্শী। তাই আমাদের উচিত হবে, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান গণহত্যার চিত্র সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরে জনমত তৈরি কর। যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের ভূমির অধিকার ফিরে পায়।’

গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত ঢাকা-র‌্যালি শাহবাগ থেকে শুরু হয়ে রূপসী বাংলা মোড় হয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিএসসি মোড় হয়ে আবারও শাহবাগে এসে শেষ হয়। এ সময় শিশুরা মিয়ানমারে রোহিঙ্গা হত্যাবন্ধসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে ও স্লোগান দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

আপডেট সময় ১০:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭