ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুরু হয়েছে অপু বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’

আকাশ বিনোদন ডেস্ক :

মাস দুয়েক আগে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিকে ‘ছায়াবৃক্ষ’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তানভীর আহমেদের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এখানে প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসেন। এই ছবিটি ২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে।

‘ছায়াবৃক্ষ’তে অপু বিশ্বাসকে দেখা যাবে একজন চা শ্রমিকের চরিত্রে। দীর্ঘ কেরিয়ারে এই প্রথমবার এমন চরিত্রে অভিনয় করছেন নায়িকা। চরিত্রটি রুপালি পর্দায় ফুটিয়ে তুলতে ১০ কেজি ওজন ঝরাতে হয়েছে অপুকে। ছবির লাইট-ক্যামেরাও ইতোমধ্যে চালু হয়েছে। শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা-বাগানে শুরু হয়েছে ছবিটির শুটিং। প্রথম লটের এই শুটিং চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

ছবির শুটিংয়ে অংশ নিতে বৃহস্পতিবার রাঙ্গুনিয়া পৌঁছান অপু বিশ্বাস। শুক্রবার তিনি শুটিংয়ে অংশ নেন। অপু বলেন, ‘এই প্রথম চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছি। চুক্তিবদ্ধ হওয়ার সময় চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমাবো বলে ঠিক করেছিলাম। কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। সময়ও হচ্ছিল না। পরে শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ায় বাধ্য হয়েই ওজন কমানোর যুদ্ধ শুরু করি।’

সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’তে অপু-নিরব ছাড়াও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম প্রমুখ। এই ছবির মাধ্যমে প্রায় এক বছর পর শুটিংয়ে অংশ নিলেন অপু বিশ্বাস। গত বছরের শেষ দিকে তিনি শেষবার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’-এর শুটিং করেছিলেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত মুক্তি প্রতিক্ষীত সে ছবিতে প্রথমবারের তিনি জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরীর সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুরু হয়েছে অপু বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’

আপডেট সময় ১১:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০