ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুমুল লড়াই, উত্তেজনা, উৎকণ্ঠা ও দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটের জো বাইডেন।

বাংলাদেশ সময় শনিবার রাত ১০টার পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। বিবিসির পূর্বাভাসেও একই তথ্য জানানো হয়েছে।

গাধা প্রতীক নিয়ে ২৭৩টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী (৭৭) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এখনও কয়েকটি রাজ্যের ভোট গণনা বাকি রয়েছে। তার ইলেকটোরাল ভোটের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের ফলাফল নির্ধারণে সবার দৃষ্টি ছিল পেনসিলভানিয়ার দিকে। এই রাজ্যের ২০টিসহ বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩।

জো বাইডেনের নিকটতম প্রতিন্দ্বন্দ্বী হাতি প্রতীকের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। বাকি রাজ্যগুলোর সব ইলেকটোরাল কলেজ ভোট পেলেও তার ভোটের সংখ্যা দাঁড়াবে ২৬৫।

ডাকযোগে ভোট দেয়ার সুযোগ থাকায় কয়েক দশকের মধ্যে এবারেই সর্বোচ্চসংখ্যক ভোট পড়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে।

বিশ্লেষকরা বলছেন, ‘ডাকযোগের সিংহভাগ ভোটই পেয়েছেন বাইডেন।’ কারণ প্রথম থেকেই ডাক ভোটের বিরোধিতা করে আসছেন ট্রাম্প। তবে আদালতের সিদ্ধান্তের কাছে হেরে যান তিনি।

ভোট জালিয়াতির অভিযোগ তুলে জর্জিয়া, পেনিসিনভেনিয়া ও মিশিগানের ভোট গণনা বন্ধের জন্য মামলা করেন ট্রাম্প। প্রমাণের অভাবে রাজ্যগুলোর স্থানীয় আদালত তার এই মামলাগুলো খারিজ করে দেয়।

নবনির্বাচিত জো বাইডেন জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার সঙ্গে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আপডেট সময় ১১:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০