ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগ করলেন মার্কিন পরমাণু অস্ত্র সংস্থার প্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রধান এবং পরমাণু জ্বালানি নিরাপত্তা বিষয়ক সহকারী মন্ত্রী লিসা গর্ডন হ্যাজারটি পদত্যাগ করেছেন।

শুক্রবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিসা গর্ডন পদত্যাগপত্র জমা দেন এবং এর পরপরই তা কার্যকর করা হয়। এরইমধ্যে সংস্থার উপপ্রধান উইলিয়াম বুকলেসকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। উইলিয়াম বুকলেস গত দেড় বছর ধরে এ সংস্থার উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

লিসার পদত্যাগের পর মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মিসেস হ্যাজারটি এনএনএসএ’র অবকাঠামোকে আধুনিকায়ন এবং বিশ্বমানের শক্তিশালী কর্মীবাহিনী তৈরির বিষয়টি দেখভাল করেছেন। এছাড়া তিনি এনএনএসএ’র প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড এবং সংস্থায় কর্মরত ৫০ হাজার কর্মী বাহিনীর কাজের মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।

এনএনএসএ হচ্ছে আধা-স্বায়ত্ত্বশাসিত সংস্থা যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় কাজ করে। এটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা মার্কিন পরমাণু অস্ত্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি সারা বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণ বা এনপিটি বাস্তবায়নের দায়িত্বও তারাই পালন করে।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন সিনেট লিসা গর্ডন হ্যাজারটির নিয়োগ চুড়ান্ত করে। তিনিই এ সংস্থার প্রথম নারী প্রধান হিসেবে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদত্যাগ করলেন মার্কিন পরমাণু অস্ত্র সংস্থার প্রধান

আপডেট সময় ০৪:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০