ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, প্রতারক প্রেমিক কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক: 

মিরাজুল ইসলাম (২৪) নামে এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে পড়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে তাতে রাজি হননি প্রতারক ওই যুবক।

ফলে বাধ্য হয়ে তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে। মামলার এজাহারে জানা গেছে, আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের আব্দুল খালেকের ছেলে মিরাজুল ইসলাম মেয়েটির সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ৩ মার্চসহ বেশ কয়েকবার মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। এ ঘটনা জানাজানি হওয়ার পর মিরাজুলকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তাতে রাজি হননি। এরপর গত ৪ নভেম্বর মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করা হলে তার পেটে ২৫ সপ্তাহের বাচ্চা রয়েছে বলে জানান চিকিৎসক।

পরে মেয়েটির বাবা বাদী হয়ে মিরাজুল ইসলামের নামে আটঘরিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) (০৩) এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন।

আটঘোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মামলা করার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, প্রতারক প্রেমিক কারাগারে

আপডেট সময় ০২:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০