ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শরীয়তপুরে দুই বোনের রহস্যজনক মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলায় আপন দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তাদের বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৎ মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৃত দুই বোনের নাম-সোয়া ম‌নি (৮) ও তোয়া ম‌নি (৭)। তারা ওই গ্রামের মো. শুকুর মৃধার মেয়ে। সোয়া ৩ নম্বর রামভদ্রপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর তোয়া একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপ‌জেলার পাঁচালিয়া গ্রামে দুই শিশু অসু্স্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় শিশুদের বাবা শুকুর মৃধা ও স্থানীয় লোকজন তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সোয়া ও তোয়ার মৃত্যু হয়। এ ঘটনায় সৎ মা সূর্য ম‌নি (২৫) ও বাবা মো. শুকুর মৃধাকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

নিহতদের চাচা সুমন মৃধা বলেন, আমার দুই ভাতিজিকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হোক।

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী বলেন, দুই শিশুর মৃত্যুর কারণ জানা নেই। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শরীয়তপুরে দুই বোনের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০১:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০