ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ট্রাক অটোরিকশা প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা (৫৫) ও নাতনি নাদিয়া (৫)।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের বিল্লাল মিয়া (২২), সুনামগঞ্জের ছাতক নরসিংহপুরের প্রাইভেটকার চালক সালমান (২২), মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নিহত নাবালক মিয়ার ছোট ভাই খুরশেদ আলম (৬০) ও নাতনি জান্নাত (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কুটি-চৌমুহনী থেকে খুরশিদ মিয়া সিএনজি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে মহাসড়কের ওই এলাকায় কুমিল্লামুখী ট্রাকের সঙ্গে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ও প্রাইভেটে থাকা সাত থেকে আটজন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুসা চৌধুরী আহত চারজনকে মৃত ঘোষণা করেন। আর আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

ট্রাক অটোরিকশা প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ০৭:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০