ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শারীরিক কারণে আগামী বছর পুতিনের ‘অবসর’ এর খবর নিয়ে জল্পনা তুঙ্গে!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী বছরের জানুয়ারিতেই তিনি নাকি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেবেন! রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে এমনই প্রকাশিত রিপোর্টে শোরগোল পড়ে গেছে।

মস্কোর রাজনৈতিক বিজ্ঞানী ভ্যালেরি সোলোভেই-কে উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, পুতিন পারকিসন্স-এ ভুগছেন। তাই তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই দুই মেয়ে এবং বান্ধবী এই গুরুদায়িত্ব থেকে অবসর নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছেন।

সোলেভেই-এর দাবি, সম্প্রতি পুতিনের শরীরে পারকিসন্স-এর নানা উপসর্গ ধরা পড়েছে। দ্য ইউএস সান-এর রিপোর্টে বলা হয়েছে, পুতিনের যে শারীরিক সমস্যা হচ্ছে সম্প্রতি তার একটি ফুটেজ সামনে এসেছে। তার হাত-পা কাঁপছিল। কলম ধরতেও সমস্যা হচ্ছিল।

শারীরিক অবস্থার কথা সামনে আসতেই পুতিনের উত্তরসূরি কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে। সোলেভেই-এর দাবি, ইতিমধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। তাকেই গড়েপিঠে পুতিনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

পুতিন কি সত্যিই অবসর নেবেন? এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের কর্মীরা কিন্তু পুরোটাই গুজব বলে দাবি করেছেন। সেই সঙ্গে পুতিন সুস্থ আছেন বলেও জানিয়েছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শারীরিক কারণে আগামী বছর পুতিনের ‘অবসর’ এর খবর নিয়ে জল্পনা তুঙ্গে!

আপডেট সময় ০৫:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০