ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক ভোট পেলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড করেছেন জো বাইডেন। ২০০৮ সালে সর্বাধিক পপুলার ভোট পাওয়া বারাক ওবামার রেকর্ড ভেঙে দিলেন তারই ডেমোক্র্যট দলীয় সতীর্থ জো বাইডেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সমর ভোর ৫টা পর্যন্ত গণনা হওয়া ভোটের হিসেবে সাত কোটি ২১ লাখ ১০ হাজার ৯৫১ ভোট পেয়েছেন বাইডেন। এর আগে সর্বোচ্চ ভোটের রেকর্ডধারী বারাক ওবামা পেয়েছিলেন ছয় কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।

শুধু তাই নয় চলতি নির্বাচনে পপুলার ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা ইতোমধ্যে নিশ্চিত করেছেন জো বাইডেন। ৫০ শতাংশের বেশি পপুলার ভোট পেয়ে শীর্ষে আছেন বাইডেন। বাইডেনের প্রতিদ্বন্দ্বী দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ছয় কোটি ৮৬ লাখ ৪৩ হাজার ৫৪৪ ভোট। দেশটিতে এখনও পাঁচটি রাজ্যের ভোট গণনা বাকি আছে।

তবে সেই রাজ্যগুলোতে গণনার জন্য বাকি থাকা ভোটের সংখ্যা প্রায় ১৮ লাখ ২১ হাজার। এই সব ভোট ট্রাম্প শিবিরে যোগ করলেও পপুলার ভোটে এগিয়ে থাকবেন জো বাইডেন। তবে নেভাদা রাজ্যে এগিয়ে আছেন জো বাইডেন। সেই হিসেব অটুট থাকলে আরও ভোট পাবেন বাইডেন।

সবমিলিয়ে দেশটির ইতিহাসে সর্বাধিক পপুলার ভোটের অধিকারী এখন জো বাইডেন।

এবারের নির্বাচন ভেঙেছে আরও একটি রেকর্ড। ১৯০৮ সালের পর এবারই দেশটিতে সর্বাধিক সংখ্যক যোগ্য নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬৭ শতাংশ অনুমান করা হলেও এবার সর্বোচ্চ ৬৫ শতাংশ ভোট জমা পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক ভোট পেলেন বাইডেন

আপডেট সময় ০৩:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০