ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চিরায়ত লোকগান ‘যুবতী রাধে’, কপিরাইট বাতিল চেয়ে আইনি নোটিশ

আকাশ বিনোদন ডেস্ক :

সরলপুর’র নয়, ‘যুবতী রাধে’ বাংলার চিরায়ত লোকগান। তাই ব্যান্ডদল সরলপুরের নামে গানটির কপিরাইট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়ে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রেজিস্ট্রার অব কপিরাইটস, সরলপুর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ভোকালিষ্ট তারিকুল ইসলাম তপনসহ ছয়জনের কাছে জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মিয়াজী আলমগীর আলম চৌধুরী।

আগামী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে উচ্চ আদালতে রিট মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।

নোটিশে উল্লেখ করা হয়, কবি দ্বিজ কানাইয়ের মহুয়া পালা, আশুতোষ ভট্টাচার্যের লেখা বাংলার লোক সাহিত্য (দ্বিতীয় খণ্ড) ও বিমল কুমার মুখপাধ্যায়ের বাংলার গ্রাম ছাড়া গ্রন্থটিতে প্রকাশিত লেখার সঙ্গে সরলপুর ব্যান্ডের ‘যুবতী রাধে’ গানটির শব্দচয়নের প্রায় হুবহু মিল রয়েছে। লোকগানগুলো কপিরাইট আইনে পাবলিক ডোমেইন মিউজিকের অংশ হয়ে থাকে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

অ্যাডভোকেট মিয়াজী আলমগীর আলম চৌধুরী বলেন, এটা তাদের মৌলিক কোন গান নয়, এটা চিরায়ত লোকগান। অনাদিকাল হতে এটা বাংলার একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে।

তিনি বলেন, সরলপুর ব্যান্ড এই গানটি ২০১৮ সালের ৪ জুন কপিরাইট করে ইউটিউবে আপলোড করেছে। কিন্তু কপিরাইট আইন অনুযায়ী মিউজিক ওয়ার্ক (সংগীত কর্ম) মৌলিক বা প্রথম উদ্ভাবিত হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

চিরায়ত লোকগান ‘যুবতী রাধে’, কপিরাইট বাতিল চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় ১০:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০