ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব: তারেক রহমান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী সিঁথি মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: আজহারুল ইসলাম মান্নান

ভোটের রাতে বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। অন্যদিকে বেশ কয়েকটি শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেছেন মার্কিনিরা। মঙ্গলবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তারা ট্রাম্পবিরোধী স্লোগান দেন। খবর বিবিসির।

তাদের বিক্ষোভ মিছিলের কারণে শহরের অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছেন, ’আমরা যদি বিচার না পাই, তাহলে তোমরা শান্তিও পাবে না।‘

বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও হোয়াইট হাউজের বাইরে সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। অনেককে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

ওয়াশিংটন ডিসির সামনে বড় বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।

লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউ ইয়র্ক শহরেও বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবন্ধ করেছেন।

সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিনি তার টুইটার একাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।

এদিকে মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখনও ৮৭ টি ইলেকটোরাল কলেজ ভোটের ফল ঘোষণা বাকি। ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৫ ইলেকটোরাল ভোটে পিছিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট আর বাইডেন ২৩৮ ইলেকটোরাল ভোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলোয়াড়ের অভাবে’ কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরি বাদ দিতে হচ্ছে বিসিবিকে

ভোটের রাতে বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আপডেট সময় ০৪:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০