ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শান্তি আলোচনায় হেকমতিয়ারকে চায় তালেবানরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনায় গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বাধীন হেজবে ইসলামী দলকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তালেবানরা।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, হেজবে ইসলামী আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। কাজেই কাতারে আফগান সরকারের সঙ্গে তালেবানের যে শান্তি আলোচনা চলছে, তাতে এই দলকে অন্তর্ভুক্ত করতে হবে। খবর অ্যারিয়া নিউজের।

তালেবানের পক্ষ থেকে এমন সময় এ আহ্বান জানানো হলো, যখন এর আগে এই তালেবানই হেজবে ইসলামীকে ‘স্বার্থান্বেষী’ রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে এই দলকে আলোচনার বাইরে রাখার আহ্বান জানিয়েছিল।

কাতারের রাজধানী দোহায় গত প্রায় ৫০ দিন ধরে আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা চলে এলেও তাতে কোনো সাফল্যের খবর পাওয়া যায়নি। উল্টো আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবানের হামলার ফলে সহিংসতা বেড়ে গেছে।

গুলবুদ্দিন হেকমতিয়ার আফগানিস্তানের রাজনীতিতে সবসময় বিতর্কিত অবস্থান গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি পাকিস্তান সফরে গিয়ে ওই দেশটিকে নিজের ‘দ্বিতীয় আবাস’ হিসেবে উল্লেখ করে আফগানিস্তানে অস্থায়ী সরকার গঠনের আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শান্তি আলোচনায় হেকমতিয়ারকে চায় তালেবানরা

আপডেট সময় ০৩:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০