ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গলায় ফাঁস দিয়ে জাবি ছাত্রীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজশাহীর বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকায় গলায় ফাঁস দিয়ে ফাতেমা এলিন ফুজি নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার (২ নভেম্বর) রাতে ওই এলাকায় এক বান্ধবীর মেসে তিনি আত্মহত্যা করেন।

ফুজি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের ছাত্রী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলায়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, সুরতহাল শেষে ফুজির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক ঝামেলার কারণে ফুজি রাজশাহীতে তার এক বান্ধবীর মেসে ওঠেন।

ফুজির বান্ধবী জানান, ফুজির মা মারা যাওয়ায় তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। সৎ মায়ের সঙ্গে তার বাবার পারিবারিক ঝামেলার কারণে খুবই হতাশায় ভুগছিলেন তিনি। এর আগেও ফুজি একবার আত্মহত্যার চেষ্টা করেন। সেসময় বন্ধু ও বিভাগের শিক্ষকদের কাউন্সিলিংয়ের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়। পাশাপাশি একটি ছেলের সঙ্গে ফুজির সম্পর্ক ছিল। তাদের মধ্যে বিচ্ছেদও হয়েছে। এসব বিষয় নিয়ে ফুজি খুবই হতাশাগ্রস্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গলায় ফাঁস দিয়ে জাবি ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৯:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০