ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এডিবির নামে ভুয়া ঋণের প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট আবার গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ ‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

রোহিঙ্গাদের পক্ষে যৌথ ঘোষণায় স্বাক্ষরে ভারতের অস্বীকৃতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক যৌথ ঘোষণায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালির নুসা দুয়া অবকাশযাপন কেন্দ্রে ওয়ার্ল্ড পার্লামেন্টারি ফোরামের টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলনের শেষ দিনে আনা প্রস্তাবে এ অস্বীকৃতি জানিয়েছে নয়া দিল্লি।

ওয়ার্ল্ড পার্লামেন্টারি ফোরামের এ বৈঠকে ভারতের পক্ষে যোগ দিয়েছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

বালির ওই যৌথ ঘোষণায় ‘সব পক্ষকে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সহিংসতার পরিবর্তে সর্বোচ্চ আত্মসংযমের চর্চা, ধর্ম ও জাতিগত ভিন্নতা সত্ত্বেও রাখাইন রাজ্যের সব জনগণের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শণসহ সেখানে মানবিক সহায়তার নিরাপদ প্রবেশের নিশ্চিয়তা প্রদানের আহ্বান’ জানানো হয়।

ভারতের স্বাক্ষর না করার পক্ষে যুক্তি তুলে ধরে লোকসভা সচিবালয় থেকে দেওয়া এক বিৃবতিতে বলা হয়েছে, ‘ফোরামের সমাপনিতে যে প্রস্তাবটি আনা হয়েছিল সেটি টেকসই উন্নয়নের বৈশ্বিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

এর একদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমার সফর করেছেন। ওই সময় তিনি রাখাইন রাজ্যে চরমপন্থিদের সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারের পদক্ষেপের সঙ্গে ঐক্যমত পোষণ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ

রোহিঙ্গাদের পক্ষে যৌথ ঘোষণায় স্বাক্ষরে ভারতের অস্বীকৃতি

আপডেট সময় ০৪:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭