ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এডিবির নামে ভুয়া ঋণের প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট আবার গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ ‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

সন্ত্রাসী হামলার আশঙ্কায় মায়ানমারের সর্বোচ্চ সতর্কতা জারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সন্ত্রাসীরা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় মায়ানমারের রাজধানী নেইপিদোসহ বড় বড় শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে দেশটির বেশকিছু নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর বৃহস্পতিবার এ সতর্কতা জারি করা হয়েছে। খবর মায়ানমার টাইমসের।

মায়ানমারের সরকার দলীয় প্রভাবশালী নেত্রী অং সান সুচির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সরকার এরই মধ্যে সব রাজ্য, আঞ্চলিক সরকার এবং সারা দেশে নিরাপত্তা সতর্কতা ও নির্দেশনা জারি করেছে। এ ব্যাপারে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ যে জাতিগতভাবে লোকজনকে উসকে দেওয়ার জন্য হামলা চালানো হতে পারে। এ ছাড়া ধর্মীয়ভাবে উত্তেজনা ছড়ানো, এমনকি লোকজনকে বিভ্রান্ত করারও পাঁয়তারা হতে পারে।

বিশেষ করে লোকারণ্যে জঙ্গি হামলার আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও কোনো এলাকায় সন্দেহজনক কাউকে দেখলে বা সে রকম কোনো কার্যক্রম চোখে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ

সন্ত্রাসী হামলার আশঙ্কায় মায়ানমারের সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট সময় ০৪:০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭