ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাইডেনের হয়ে প্রচারণায় নজর কাড়লেন ওবামা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলার ব্যাপারে বেশ খ্যাতি রয়েছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার। শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মাঝে বাস্কেট বল খেলে ফের সেটাই করলেন। তার সেই ভিডিও নিয়ে রীতিমতো হইচই চলছে।

জো বাইডেনের হয়ে প্রচারে বেরিয়ে মিশিগানে এক জিমে পৌঁছে যান ওবামা। আর তার পর বাস্কেটবল কোর্টে গিয়ে দেখিয়ে দিলেন নিজের স্কিল।

ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। এবার ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে বাইডেন পাশে পেয়েছেন ওবামাকেও। শনিবার মিশিগানে ফ্লিন্ট শহরে প্রচারে যান বাইডেন এবং ওবামা। সেখানেই এক জিমের বাস্কেটবল কোর্টে পৌঁছে ওবামা হাতে তুলে নেন বল। আর তার পর এক চেষ্টাতেই অনেকটা দূর থেকে লক্ষ্যভেদ। বল বাস্কেট করে দেন। উপস্থিত সকলেই তার প্রতিভার তারিফ করতে থাকে। আর ওবামা নিজের আইকনিক হাসি মুখে নিয়ে নিজের স্টাইলে হাঁটতে হাঁটতে বেরিয়ে যান সেখান থেকে।

ভিডিওটি রবিবার নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন ওবামা। এখনও পর্যন্ত ওবামার অ্যাকাউন্টে ভিডিয়োটি প্রায় ১ কোটি ৪১ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে লাইক পেয়েছে প্রায় সাড়ে ৯ লাখ। সেই সঙ্গে ২ লাখের উপর রিটুইট হয়েছে পোস্টটি। যেখানে নাগরিকরা প্রশাংসা করেন প্রাক্তন প্রেসিডেন্টের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাইডেনের হয়ে প্রচারণায় নজর কাড়লেন ওবামা

আপডেট সময় ১০:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০