ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘ড্রাকুলা স্যার’

আকাশ বিনোদন ডেস্ক : 

১৯৭১ সাল এবং বর্তমান সময়কাল সমান্তরালভাবে গল্পে তুলে ধরে নির্মাণ করা হয়েছে ‘ড্রাকুলা স্যার’। সিনেমাটিতে উঠে এসেছে শিক্ষকের ভূমিকায় অনির্বাণ, তার ক্যানাইন দাঁতের বিড়ম্বনা কথা।

রয়েছে অমল সোমের ভালোবাসার কথাও।

দুর্গাপূজা উপলক্ষে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি ২১ অক্টোবর বাংলা ভাষায় মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। এবার আসন্ন দীপাবলিতে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এটি পুরো ভারতে মুক্তি দিতে যাচ্ছে হিন্দি ভাষায়।

করোনার কারণে মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহে ‘ড্রাকুলা স্যার’ চলছে। তবে এর মধ্যেই সিনেমাটি বেশ ভালো সাড়া ফেলেছে বলে জানানো হয়েছে। তাই হিন্দিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, সিনেমার গল্প, লুক-ফিল সবটাই ভীষণ অন্য রকম। একটা বড় অংশ সত্তরের দশকের প্রেক্ষাপটে। এই ধরনের সিনেমা আমি আগে করিনি।

‘ড্রাকুলা স্যার’ পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ।

শুধুমাত্র অমল-মঞ্জরীর ভালোবাসার গল্প নয়। এই সিনেমার মাধ্যমে রূপক অর্থে অনেক কথাই তুলে ধরেছেন নির্মাতা। সিনেমাটিতে পাশ্চাত্যের ধরন রয়েছে। ইংরাজি সিনেমার দর্শক ড্রাকুলার সঙ্গে বেশ ভালোই পরিচিত। যদিও আবার ‘ড্রাকুলা স্যার’-এ ‘ড্রাকুলা’র কথা উঠে এসেছে রূপক অর্থে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘ড্রাকুলা স্যার’

আপডেট সময় ১১:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০