ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

ড. ইউনূসের বাসা ঘেরাওয়ের হুমকি

আকাশ জাতীয় ডেস্ক:  

নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে ৯৯ জন কর্মীকে একসঙ্গে ছাঁটাই করা হয়েছে। চাকরি ফিরে পাওয়ার দাবিতে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা।

মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলন এবং গ্রামীণ টেলিকম ভবন ঘেরাওসহ ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করা হবে। তারা সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি পেশ করবেন। দাবি মেনে না নেয়া হলে আন্তর্জাতিকভাবেও চাপ সৃষ্টি করা হবে বলেও হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে এক বক্তা বলেন, আমাদের মূল দাবি হল চাকরি ফেরত পাওয়া। পরিবার-পরিজন নিয়ে এই ৯৯ জন কর্মচারী যেন কোনোরকম ডালভাত খেয়ে বেঁচে থাকতে পারি। যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, করোনার মধ্যে যেন কাউকে ছাঁটাই না করা হয়। সেখানে কীভাবে তারা রাতের আঁধারে এই ৯৯ জনকে ছাঁটাই করল?

মানববন্ধন থেকে জানানো হয়, গত ২৫ অক্টোবর একটি অফিস আদেশের মাধ্যমে গ্রামীণ টেলিকম থেকে সিবিএ নেতাসহ ৯৯ জন কর্মীকে একসঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে। যেখানে ইউনিয়ন বিদ্যমান, প্রতিষ্ঠান বিদ্যমান এবং গ্রামীণ টেলিকম লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে এসব কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে, যা করোনাকালীন অনাকাঙ্ক্ষিত ও অমানবিক।

গ্রামীণ টেলিকম ১৯৯৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৭ সালে নরওয়ের টেলিনর ও গ্রামীণ টেলিকম মিলে গ্রামীণফোন প্রতিষ্ঠা করে। বর্তমানে গ্রামীণফোনের দেশীয় অংশীদার গ্রামীণ টেলিকমের শেয়ার ৩৪ দশমিক ২০ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

ড. ইউনূসের বাসা ঘেরাওয়ের হুমকি

আপডেট সময় ০৮:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০