ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা, জানালেন মন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ পাল্টাপাল্টি হামলায় বাড়ছে জ্বালানির দাম ও নিহতের সংখ্যা ছাত্রদলের রক্ত ঝরালে, বদলা নেওয়া হবে: রাকিব এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী চানখাঁরপুলে ৬ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ,দোষী অনেকে তালিকা থেকে বাদ সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেশী চাচিকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশী চাচিকে ধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সফিকুল ইসলাম পলাতক রয়েছেন। শুক্রবার রাতে কালীগঞ্জের ভাটিরা এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

অভিযুক্ত সফিকুল ইসলাম ভাটিরা এলাকার জুমুর উদ্দিন বেপারীর ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন। সফিকুল ওই গৃহবধূর প্রতিবেশী ভাসুরের ছেলে।

শনিবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ (৫২) বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। স্বামী বাড়ি ফিরতে দেরি হওয়ায় গৃহবধূ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গৃহবধূর প্রতিবেশী ভাসুরের ছেলে সফিকুল ইসলাম তার ঘরের দরজায় কড়া নাড়েন। ওই সময় স্বামী এসেছে ভেবে দরজা খুলে দেন গৃহবধূ। তখন সফিকুল গৃহবধূকে ধাক্কা দিয়ে ফেলে ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে গৃহবধূর মুখ বেঁধে ধর্ষণ করেন সফিকুল। এরপর গৃহবধূকে ফেলে রেখে তিনি পালিয়ে যান। পরে মুখের বাঁধন খুলে গৃহবধূ ডাক-চিৎকার করলে, স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, শনিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সফিকুল ইসলামকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সফিকুল ইসলাম পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত। ধর্ষণের শিকার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেশী চাচিকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০