ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতার ওপর হামলা, আটক ১

আকাশ জাতীয় ডেস্ক:  

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পরই একজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম মঞ্জু (৩২)। তিনি পৌর শহরের পূর্ব চককাউরিয়া এলাকার গুচ্ছু মিয়ার ছেলে এবং একজন হোটেল শ্রমিক।

শনিবার সন্ধ্যার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন শ্রীবরদী-বকশিগঞ্জ সড়কে সেতুর ওপর এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মোতাহারুল ইসলাম লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, লিটনের মাথায় অন্তত ১০টি সেলাই লেগেছে।

জানা যায়, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন পৌর শহরের তাতিহাটি এলাকার বাসা থেকে দলীয় কার্যালয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। আসার পথে কার্যালয় সংলগ্ন সেতুর ওপর এলে হোটেল শ্রমিক মঞ্জু পেছন থেকে রড দিয়ে অতর্কিতভাবে মাথায় আঘাত করে।

এতে লিটনের মাথায় গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরই অভিযান চালিয়ে হামলাকারী মঞ্জুকে আটক করে পুলিশ।

জানা গেছে, ওই শ্রমিক দীর্ঘদিন লিটনের বাড়িতে ও আওয়ামী লীগ অফিসে কাজ করতেন। দুই বছর আগে আওয়ামী লীগ নেতার কাজ ছেড়ে দিয়ে হোটেল শ্রমিকের কাজ নেয় মঞ্জু। তখন থেকেই লিটন ও মঞ্জুর সম্পর্ক কিছুটা খারাপ হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানি বলেন, আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, ঠিক কী কারণে এমন হামলা হয়েছে, তা বের করতে পুলিশ চেষ্টা করছে। অভিযুক্ত মঞ্জুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতার ওপর হামলা, আটক ১

আপডেট সময় ০১:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০