ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের সাবেক ডিসি-এডিসির জামিন বাতিল

অাকাশ নিউজ ডেস্ক:

ভুয়া কাগজপত্র দাখিল করে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমের জামিন বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। সোমাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিলের প্রেক্ষিতে রুহুল আমিন ও জাফর আলমের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে এ আদেশ দেয় হয়।

এই আদেশের ফলে রুহুল আমিন ও জাফর আলমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আদালতে রুহুল আমিন ও জাফর আলমের পক্ষে ছিলেন আইনজীবী স ম রেজাউল করিম।

মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রুহুল আমিন ও জাফর আলম হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক।

মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা।

দুদক সূত্র জানায়, ক্ষতিপূরণ পাওয়ার জন্য ২৫টি অস্তিত্বহীন চিংড়ি ঘেরকে তালিকাভুক্ত করে একটি চক্র। এ জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক ডিসি মো. রুহুল আমিন, এডিসি জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। চলতি বছরের ৩ এপ্রিল সাবেক ডিসিসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

কক্সবাজারের সাবেক ডিসি-এডিসির জামিন বাতিল

আপডেট সময় ০৩:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭