ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলেজছাত্রী মুনা বরিশালের ‘এক ঘণ্টার জেলা প্রশাসক’

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশাল সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও এনসিটিএফের সাধারণ সম্পাদক নাদিরা জাহান মুনা এক ঘণ্টার জন্য বরিশাল জেলার জেলা প্রশাসকের ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেছেন।

এসময় তিনি কিশোর গ্যাং নির্মূল, করোনাকালীন অর্থনৈতিক সংকটের জন্য সৃষ্ট বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের জন্য সুপারিশমালা পেশ করেন।

পাশাপাশি এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব নেন মুনা।

এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব নিয়েই বরিশাল নগরের রুপাতলী এলাকার মেয়ে মুনা জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে প্রতীকী জেলা প্রশাসক মুনা ও বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বক্তব্য রাখেন বলে জানান ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) সভাপতি কথক বিশ্বাস জয়।

‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে একজন কিশোরী, কন্যাশিশু অথবা তরুণীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কলেজছাত্রী মুনা বরিশালের ‘এক ঘণ্টার জেলা প্রশাসক’

আপডেট সময় ০৯:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০