ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তানের পেশোয়ারের দির কলোনির কাছে একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মাদ্রাসায় ক্লাস চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বিভিন্ন বয়সের বাচ্চারা রয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, একটি পরিত্যক্ত ব্যাগে পাঁচ কেজি বিস্ফোরক ছিল। মাদ্রাসাতে যখন কোরান পাঠ চলছিল তখন ওই বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়।

তবে এখন পর্যন্ত কেউ এই হামলায় দায় স্বীকার করেনি। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পাকিস্তানের আইন শৃঙ্খলাবাহিনী।

আফগান সীমান্তের নিকটবর্তী পেশোয়ার শহরে সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

আপডেট সময় ১২:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০