ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের অভিযোগ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

সৌদি নেতৃত্বাধীন জোট আল-কায়েদার সঙ্গে কাজ করছে : ইয়েমেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং দায়েশের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর অনুগত গেরিলারাও আল কায়েদা এবং দায়েশের সঙ্গে সহযোগিতা করছে বলে ইয়েমেনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

গত শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদকে লেখা আলাদা দুটি চিঠিতে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় বাইদা প্রদেশে যখন আল-কায়েদা এবং দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত নির্মূল অভিযান চালাচ্ছে ইয়েমেনে হুথি সমর্থিত সেনারা তখন জাতিসংঘকে এই চিঠি দেয়া হলো।

চিঠিতে বলা হয়েছে বাইদা প্রদেশে অভিযানের সময় হুথিদের হাতে যেসব সন্ত্রাসী মারা গেছে তাদের বেশিরভাগই সৌদি নাগরিক। এর মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসী কমান্ডার রয়েছে।

ইয়েমেনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের বিরুদ্ধে যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তাতে ইয়েমেনের ওপর বিমান হামলার মাধ্যমে মূলত আল কায়েদা এবং দায়েশকে সুরক্ষা দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান

সৌদি নেতৃত্বাধীন জোট আল-কায়েদার সঙ্গে কাজ করছে : ইয়েমেন

আপডেট সময় ০৪:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০