ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় মন্দিরে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ায় মন্দিরে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১টার দিকে শহরতলীর সাবগ্রাম হাট দুর্গা মন্দিরে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত যুবলীগকর্মীর নাম সুব্রত ওরফে সম্রাট দাস (২৭)। তিনি সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে। তিনি সাবগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ সদর থানায় পাঁচটি মামলা রয়েছে।

জানা গেছে, নিহত সম্রাট এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। এক সময় তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। সম্প্রতি এলাকায় বালু ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ হয়। এরপর থেকে তিনি বগুড়ার চেলোপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

রবিবার রাতে সম্রাট গোপনে বাড়ি গিয়ে তার বাবা-মায়ের সাথে দেখা করেন। বাড়িতে খাওয়া-দাওয়া শেষে মন্দিরে যান প্রতিমা দর্শনে।

এদিকে প্রতিপক্ষের লোকজন সম্রাট এলাকায় এসেছেন জানতে পেরে সাবগ্রাম হাট দুর্গা মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান নেন। সম্রাট মন্দির থেকে বের হতেই তার ওপর হামলা চালানো হয়। তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলযোগে তারা পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সম্রাটকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার পরপর পুলিশ এলাকায় তল্লাশি চালালেও এ খুনের ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। নিহতের পরিবার থেকে এখনো কেউ থানায় মামলা করতে যায়নি। ঘটনার পর থেকে সাবগ্রাম হাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় মন্দিরে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০