ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের পর প্রথম পূজায় স্বামীর সঙ্গে মণ্ডপে মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক :  

কলকাতার একটি পূজা মণ্ডপে গিয়ে মহাষ্টমীর অঞ্জলি দিলেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা। এ সময় সঙ্গে ছিলেন স্বামী চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে আরও ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী নিখিল জৈন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে পৌঁছান এই দুই তারকা জুটি।

সৃজিত মুখোপাধ্যায় খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং তার স্ত্রী মিথিলাকে দেখা যায় গাড় ও সাদা পাড়ের শাড়ি পরা অবস্থায়, মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাতকেউ দেখা যায় জামদানি শাড়ি ও জামদানি ডিজাইনের মাস্ক পরে আরতিতে অংশ নিতে।
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এ সুরুচি সংঘের পূজার আয়োজন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত টালিগঞ্জের শিল্পীদের সঙ্গে অরূপ বিশ্বাস দীর্ঘদিনের সম্পর্ক থাকায় তার পূজাকে ঘিরে তারকাদের আনাগোনা দেখা যায় বরাবর। এবারও করোনা বাস্তবতায় এর ব্যতিক্রম হয়নি।

মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার পর ঢাক বাজালেন নিখিল জৈন ও সৃজিত মুখোপাধ্যায়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সুরুচি সংঘের মণ্ডপে ঢাক বাজিয়েছেন তারা। বেশ কিছুক্ষণ তারা সেখানে ছিলেন। মহাষ্টমীর পূজা দেখেন নুসরাত ও মিথিলা। পূজায় অংশও নেন তারা। বাংলাদেশি অভিনেত্রীর বিয়ের প্রথম বছরের পূজা, তাই কলকাতার পূজা দেখা নিয়ে একটু বেশি উৎসাহী ছিলেন মিথিলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের পর প্রথম পূজায় স্বামীর সঙ্গে মণ্ডপে মিথিলা

আপডেট সময় ০৯:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০