ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

লন্ডন থেকে নওয়াজ শরীফকে দেশে আনতে মরিয়া ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

চিকিৎসা নিতে বৃটেনে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেখানে বসে তিনি দেশের রাজনীতিতে বড় প্রভাব সৃষ্টি করেছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নওয়াজ শরীফকে বৃটেন থেকে দেশে ফিরিয়ে আনতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইমরান খানের সরকার। এ জন্য প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলতেও প্রস্তুত পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে নওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তবে দৃশ্যত সহসাই দেশে ফিরছেন না নওয়াজ। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে বৃটিশ সরকার জড়িত হবে না বলে পাকিস্তান কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়েছে।

সম্প্রতি ৯ দলীয় যে সরকার বিরোধী জোট হয়েছে তাতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে অগ্নিঝরা বক্তব্য রাখেন নওয়াজ শরীফ।
ইমরান খান বলেছেন, যেহেতু নওয়াজ শরীফকে বৃটেন থেকে দেশে আনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে বৃটিশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তাকে ফেরত পেতে আমরা পূর্ণাঙ্গ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আমি পারি, তাহলে বরিস জনসনের সঙ্গে কথা বলবো।

প্রসঙ্গত, প্রায় এক মাসের বেশি সময় নওয়াজ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের জন্য পাকিস্তান সরকার বারবার চেষ্টা করেছে। কিন্তু তিনি বৃটেনে অবস্থান করার কারণে এক্ষেত্রে তারা সফল হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

লন্ডন থেকে নওয়াজ শরীফকে দেশে আনতে মরিয়া ইমরান খান

আপডেট সময় ০৬:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০