ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯

আকাশ জাতীয় ডেস্ক:  

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গৃহকর্তা আবদুস সালামের স্ত্রী ছিপাই বেগম (৬২), ছেলে কামাল মিয়া (৩২) ও আনু মিয়া (২৫) এবং মেয়ে তাছলিমা আক্তার (২০)।

এছাড়া নাতি-নাতনিদের মধ্যে রয়েছে- পারভীন আক্তার (২০), জুয়েনা বেগম (২০), উম্মে হানিফা (৩) ও উম্মে হানি (৩ মাস)।

আহতদের মধ্যে স্ত্রী ছিপাই বেগম, ছেলে কামাল মিয়া, নাতি পারভীন আক্তার ও উম্মে হানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া আবদুস সালামের ছেলে জামাল মিয়া ও আনু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

কাঠখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, বিকালে হাজীপাড়া গ্রামের আবদুস সালামের বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে তারা আহত হয়। গুরুতর আহত অবস্থায় আটজনকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯

আপডেট সময় ০৯:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০