ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মামলা বন্ধ না করলে বন্দী করা হবে মার্কিনিদের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

চীন সরকার ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চীনা সামরিক বাহিনীতে সংযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু বন্ধ না করলে চীনে কর্মরত মার্কিন নাগরিকদের বন্দী করা হতে পারে। মার্কিন পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর দিয়ে জানায়, চীনা কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বারবার সাবধান করে দিয়েছেন যে, চীনের ওই ব্যক্তিদের মার্কিন আদালতে সোপর্দ করা বন্ধ না করলে পস্তাতে হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরে চীনের পাঠানো হুঁশিয়ারিতে বলা হয়, পাল্টা ব্যবস্থা হিসেবে চীন যা করবে তা হচ্ছে আইন লঙ্ঘনের দায়ে মার্কিন নাগরিকদের আটকে রাখা বা চীন ত্যাগে বাধা দেওয়া। এটা করা হবে বিদেশি সরকারের সঙ্গে দরকষাকষির সুবিধা অর্জনের জন্য।

ট্রাম্প প্রশাসন বলছে, প্রযুক্তি কৌশল এবং সামরিক ও অন্যান্য ক্ষেত্রে সূক্ষ্ম পারদর্শিতার বেলায় বিশ্বে যুক্তরাষ্ট্রের যে শীর্ষ আসন রয়েছে তাকে খাটো করার মতলবে চীন সাইবার চৌর্যবৃত্তি চালিয়ে যাচ্ছে। বেইজিং অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

মার্কিন বিচার বিভাগ গত জুলাইয়ে জানায়, যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা করবেন বলে তিনজন চীনা নাগরিক ভিসার জন্য দরখাস্ত করেন। ভিসার আবেদনপত্রে তারা যে গণমুক্তি ফৌজের সদস্য সে তথ্য গোপন রাখেন। তাই এফবিআই ওই তিনজনকে গ্রেফতার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মামলা বন্ধ না করলে বন্দী করা হবে মার্কিনিদের

আপডেট সময় ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০