ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের প্রাণহানি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি শহর। বুধবার সকালে গুলশন-এ-একবালে করাচি ইউনিভার্সিটির গেটের ঠিক উল্টো দিকের এক বহুতলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত বহু। অন্তত ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট করে কিছু জানতে পারেনি। তবে প্রাথমিকভাবে সিলিন্ডার ব্লাস্ট বলে মনে করা হচ্ছে। বহুতলের দোতলায় এই ঘটনা ঘটেছে।
মঙ্গলবার শিরিন জিন্না কলোনির কাছে বাস টার্মিনাসে বিস্ফোরণ ঘটে।

ইতিমধ্যে পুলিশ জানিয়েছে, বম্ব ডিজপোজাল স্কোয়াডকেও আনা হয়েছে ঘটনাস্থলে। কোনও শক্তিশালী বোমা এই বিস্ফোরণের কারণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, বিস্ফোরণের পরেই গোটা এলাকা ভরে গেছে দমকল ও অ্যাম্বুল্যান্সে। মৃত ও আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

এদিকে মেয়াদ ফুরনোর প্রায় আড়াই বছর আগেই প্রবল চাপে ইমরান খান ও তার সরকার। বস্তুত ইমরানকে সরাতে রীতি মতো কোমর বেঁধেছে পাকিস্তানের ১১টি রাজনৈতিক দল। নওয়াজের দল পিএমএল (এন) এবং বিলাবলের দল পিপিপি তো আছেই, তাদের সঙ্গে যোগ দিয়েছে ছোট-বড়-আঞ্চলিক মিলিয়ে আরও ৯টি দল। এরা সকলে জোট বেঁধে গড়েছেন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)।

গত মাসেই জোটটি তৈরি হয়েছিল। এক-একটি শহরে কর্মসূচি করে তারা ইমরান সরকারকে আক্রমণ করে চলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের প্রাণহানি

আপডেট সময় ০৫:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০