ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

দ্বিতীয় যুদ্ধবিরতিও ব্যর্থ, ফের রাশিয়ার দ্বারস্থ আজারবাইজান ও আর্মেনিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিও ব্যর্থ হয়েছে। তবে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। এর অংশ হিসেবে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মস্কো সফরে গেছেন। একই বিষয় নিয়ে দুপক্ষ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবে। এর কয়েকদিন আগে মস্কোয় গেলেন তারা। নাগার্নো-কারাবাখের সংঘাত এরইমধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।

রাশিয়ার সঙ্গে পরামর্শ করার জন্য আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ আজ (বুধবার) মস্কোয় পৌঁছেছেন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। এদিকে, আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসাকানিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কারাবাখ পরিস্থিতি ও যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় নিয়ে আলোচনা করার জন্য মস্কো যাচ্ছেন।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র আনা নাগদালিয়ান এ সফরের বিষয়ে বিবৃতি দিয়েছেন। তবে দুই মন্ত্রী একসাথে ল্যাভরভের সঙ্গে আলোচনায় বসবেন নাকি আলাদাভাবে কথা বলবেন তা পরিষ্কার নয়। আগামী শুক্রবার আর্মেনিয়া ও আজারবাইজানের এ দুই মন্ত্রী ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় যুদ্ধবিরতিও ব্যর্থ, ফের রাশিয়ার দ্বারস্থ আজারবাইজান ও আর্মেনিয়া

আপডেট সময় ০৯:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০