ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সদরে আ.লীগ ও নাচোলে বিএনপির প্রার্থী জয়ী

আকাশ জাতীয় ডেস্ক:  

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস। এ উপ-নির্বাচনে সদরের চর অনুপনগর ইউনিয়নে আওয়ামী লীগের ও নাচোলের ফতেপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে জেলা নির্বাচন অফিস এ ফলাফল ঘোষণা করে।

চর অনুপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরাজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ২৪৬২ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জহরুল হক বুলু বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২০৬২ ভোট। বুলু বিএনপির মনোনয় না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৮ হাজার ৮৮৮।

অপরদিকে, নাচোলের ফতেপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী সাদির আহম্মেদ ভুলু বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৯৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী খাইরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৭২৩ ভোট। এ ইউনিয়নে ২৮ হাজার ৮১৮ জন ভোটার রয়েছেন।

অনুপনগর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বাচ্চু ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল হক মৃত্যুবরণ করায় পদ দু’টি শূন্য হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

চাঁপাইনবাবগঞ্জ সদরে আ.লীগ ও নাচোলে বিএনপির প্রার্থী জয়ী

আপডেট সময় ০৮:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০