ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণবিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র ইউনিয়ন কর্মী ধর্ষণ মামলায় গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তিতুমীর কলেজের ছাত্র ও ছাত্র ইউনিয়ন কর্মী সাজ্জাদ গাজীকে বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের সময় হাতেনাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় ওই রাতেই কলেজ ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অপরদিকে নির্যাতিতা কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত সাজ্জাদ ওই উপজেলার আমবৌলা গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে এবং ঢাকার তিতুমীর কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র। তিনি বিবাহিত। সম্প্রতি ঢাকার শাহবাগে দেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলনে সাজ্জাদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গত বুধবার এলাকায় আসে বলে জানান আগৈলঝাড়ার সাংবাদিক তপন বসু।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতিতা কলেজ ছাত্রীর বাবা মারা যাওয়ার পর তার মা আর্থিক অনটনের কারণে আগৈলঝাড়া বন্দর বাজারে ঝাড়–দারের কাজ নেয়। কাজের সুবাদে বন্দরে একটি ঘর ভাড়া নিয়ে দুই মেয়েসহ বসবাস করে আসছিলেন তিনি। নির্যাতিতা ওই মেয়েটি স্থানীয় একটি কলেজের ছাত্রী। গত প্রায় ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রীর সাথে সাজ্জাদ গাজীর পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার বিকেলে ওই ছাত্রীর মা বাজারে ঝাড়ু দিতে গেলে সন্ধ্যায় তাদের বাসায় ঢুকে ওই ছাত্রীকে একা পেয়ে সাজ্জাদ জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ছাত্রীর মা সন্ধ্যায় বাসায় ফিরে তার মেয়েকে ধর্ষণ করতে দেখে চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা সাজ্জাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই রাতেই নির্যাতিতার মা বাদী হয়ে সাজ্জাদকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, আসামি সাজ্জাদকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষণবিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র ইউনিয়ন কর্মী ধর্ষণ মামলায় গ্রেফতার

আপডেট সময় ০৪:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০