ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু একজনের, আক্রান্ত ৫১৮

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। চলতি বছরে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৮ জন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৯৬ জন। বর্তমানে ডেঙ্গু নিয়ে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) ডেপুটি চিফ (মেডিক্যাল) ডা. এ বি মো. শামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরে ডেঙ্গু ও ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত দুই জন রোগীর মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। তাদের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে আইইডিসিআর নিশ্চিত হয়েছে একটি মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম তথ্য থেকে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আটজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু নিয়ে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৯ জন ও ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে একজন রোগী ভর্তি আছেন।

জানা যায়, চলতি বছরে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ৫১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ১৯৯ জন, ফেব্রুয়ারি মাসে ৫৪ জন, মার্চ মাসে ২৭ জন, এপ্রিল মাসে ২৫ জন, মে মাসে ১০ জন, জুন মাসে ২০ জন, জুলাই মাসে ২৩ জন, আগস্ট মাসে ৬৮ জন, সেপ্টেম্বর মাসে ৪৭ জন, অক্টোবর মাসে এ পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মশার আবাস ও প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে পারলেই এডিস মশা নির্মূল করা যাবে। রাজধানীসহ সারা দেশ এডিস মশামুক্ত করতে সিটি করপোরেশনের পাশাপাশি স্থানীয় প্রশাসন দায়িত্বের সঙ্গে কাজ করছে। এডিস মশার লার্ভা ধ্বংস করতে প্রতিনিয়ত অভিযান চলছে। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু একজনের, আক্রান্ত ৫১৮

আপডেট সময় ১০:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০