ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুস্থ হয়ে ফের শুটিংয়ে পূর্ণিমা

আকাশ বিনোদন ডেস্ক :

হঠাৎ অসুস্থতার কারণে একদিনের বিশ্রাম শেষে আবারও ‘গাঙচিল’ ছবির শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকার পর গত শনিবার আবারও অন হয়েছে এ ছবির লাইট ক্যামেরা। এফডিসিতে সেট ফেলে চলছে শুটিং। সেখানে আজ সোমবার অংশ নিয়েছেন পূর্ণিমা।

খবরটি নিশ্চিত করেছেন ‘গাঙচিল’-এর নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। এই পরিচালক জানান, ‘পূর্ণিমা সুস্থ বোধ করায় আজ আবারও শুটিংয়ে অংশ নিয়েছে। সবাই দোয়া করবেন, যেন ঠিকভাবে এবার শুটিং শেষ করতে পারি।’

অন্যদিকে পূর্ণিমা বলেন, ‘হঠাৎ অসুস্থ বোধ করায় কাজে মনোযোগ দিতে পারছিলাম না। পরিচালকের সঙ্গে আলাপ করে বাসায় চলে গিয়েছিলাম। রাতে অনেক জ্বর আসে। না চাইলেও একদিনের বিশ্রাম নিতে হয়েছে। আগের থেকে এখন অনেক ভালো বোধ করছি। তাই আজ আবারও শুটিংয়ে অংশ নিয়েছি।’

এ সময়ে জ্বর আসা করোনার উপসর্গ। তবে পূর্ণিমার সে ভয় নেই বলে জানান চিকিৎসকরা। কারণ, ইতোমধ্যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং তা জয়ও করেছেন। নিজ বাসায় আইসোলেশনে থেকে নায়িকা চিকিৎসা নেন। গত ১৪ অক্টোবর তার রিপোর্ট নেগেটিভ আসে। দু’দিন বিশ্রাম নিয়ে শনিবার তিনি শুটিংয়ে অংশ নেন।

প্রসঙ্গত, শনিবার এফডিসিতে ‘গাঙচিল’-এর প্রথমদিনের শুটিং চলকালীন হঠাৎই অসুস্থ বোধ করেন পূর্ণিমা। তড়িঘড়ি কাজ গুটিয়ে তিনি বাসায় চলে যান। ওইদিন রাতে শরীরে জ্বর ওঠায় তার অসুস্থতা আরও বাড়ে। ফলে রবিবারের শুটিং বন্ধ রাখতে বাধ্য হন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। আজ সোমবার আবারও শুরু হয়েছে শুটিং।

গাঙচিল’ ছবিটি নির্মিত হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে। এখানে পূর্ণিমাকে দেখা যাবে একজন এনজিওকর্মীর ভূমিকায়। তার বিপরীতে নায়ক ফেরদৌস আহমেদ। তিনি রয়েছেন সাংবাদিকের চরিত্রে।

জনপ্রিয় জুটি ফেরদৌস-পূর্ণিমা ছাড়াও ‘গাঙচিল’-এর বিশেষ একটি চরিত্রে কলকাতার একসময়কার সুপারহিট নায়কা ঋতূপর্ণা সেনগুপ্তও অভিনয় করছেন। ছবির বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনুর মতো তারকারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুস্থ হয়ে ফের শুটিংয়ে পূর্ণিমা

আপডেট সময় ১১:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০